আমার ইউটিউব চ্যানেলে
আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ফটোশপের কাজ শিখতে চাই। ঠিক আপনাদের কথা চিন্তা করেই
আজ থেকে শুরু করতে যাচ্ছি Adobe Photoshop CS3 এর উপর পূণা্ঙ্গ বাংলা টিউটোরিয়াল।
Basic Level থেকে শুরু করে Advanced Level পর্যন্ত যাবতীয় কিছু শিখানো হবে। প্রত্যেকটি
টুলবার, মেনুবার ও প্যালেটের সঠিক ব্যবহার ছোট ছোট টিউটোরিয়াল আকারে শিখানো হবে।যাতে
করে আপনারা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে Adobe Photoshop CS3 শিখতে পারেন। তাছাড়া
আমার অনেক প্রিয় ছাত্র আছে, তারাও আমাকে মাঝে মাঝে বলে Adobe Photoshop এর উপর টিউটোরিয়াল
তৈরী করতে। তাই সবার কথা চিন্তা করেই আজ থেকে তৈরী করতে যাচ্ছি Adobe Photoshop
CS3 টিউটোরিয়াল।
তাছাড়া আমাদের
মধ্যে অনেকেই আছেন যারা বেকার ঘুরে বেড়ায়। কিন্তু বাসায় কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার
করে। তারাও যদি সঠিক ভাবে Adobe Photoshop সফটওয়্যারটি শিখতে পারে। তাহলে তারা নিজের
বেকারত্ব দূর করতে পারবেন। কারণ বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানীতে গ্রাফিক্স
ডিজাইনের কাজে লোক নিয়োগ দিয়ে থাকে। আবার কেউ কেউ চাইলে নিজেদের এলাকাতে ছোট একটি ডিজিটাল
স্টুডিওও দোকান দিয়েও নিজের ভাগ্য বদলাতে পারে খুব সহজেই।
এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে
বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, ই-বুক ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন,
ব্যানার, প্যানা, পিভিপি ডিজাইন সহ সকল প্রকার ডিজাইনের কাজ করেও আপনারা টাকা ইনকাম
করতে পারেন। আর এই জন্য আপনাদেরকে অবশ্যই Adobe Photoshop এর পরিপূর্ণ কাজ শিখতে হবে।
বর্তমানে আমার জানামতে অনেকেই আছে যারা ডিজাইন৯৯ এ বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের কাজ
করে মাসে ভালমানের টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন। তাদের সাথে তালে
তাল মিলিয়ে চলতে হবে। সবাইকে দেখিয়ে দিতে হবে আপনি আর বেকার নন। এখন আপনি প্রত্যেক
মাসে মাসে ডলার ইনকাম করেন। বেকার লোককে কেউ সম্মান করে না। সবাই ঘৃনার চোখে দেখে।
আপনার বেকার সমস্যার সমাধান কেউ করবে না, কিন্তু বেকার বলতেও থামবে না। তাই তাদের কথার
উত্তর দিতে হলে অবশ্যই আপনাকে এই বেকারত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই কারণেই আপনাকে
শিখতে হবে Adobe Photoshop।
তবে শুধু যে গ্রাফিক্সের কাজ শিখলেই হবে তা কিন্তুনা ।
আপনি চাইলে কম্পিউটারের যেকোন ধরনের কাজ শিখেও আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন।
যেমন বর্তমান সময়ে চলছে ইউটিউবের ধুম। আপনি ভিডিও এটিডিং এর কাজ শিখে বিভিন্ন লোকের
ভিডিও এডিটিং এর কাজও করতে পারেন। যাইহোক, থেকে আমি নিয়মিত চেষ্টা করবো আপনাদের সকলের
জন্য Adobe Photoshop CS3 এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য।
How To Install Adobe Photoshop Cs3 Extended Free Video
Tutorial কিভাবে এডোবি ফটোশপ সিএস৩
সেটআপ করবেন
Adobe Photoshop CS3 Basic Bangla Video Tutorial for Beginners 2018 Part 2
How To Open An Image-Photo In Adobe Photoshop CS3 Bangla Video Tutorial 2018 Part 3
https://www.youtube.com/watch?v=gOFhVhihsUo




0 Comments