গাইবান্ধায় ৪ টি সন্তান ২টি ছেলে ও ২ টি মেয়ে প্রসব করলেন দুলালী বেগম (৩০) নামের এক গৃহবধু ।শনিবার রাতে দিকে গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে এই ৪ সন্তান প্রসবের ঘটনা ঘটে । গৃহবধু দুলালী বেগম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাউর গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী ।

 http://www.jobbdshop.com/
গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, দুপুরে দুলালী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাম করে আমাদের ধারনা ছিল তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপাচার করে চার সন্তান ভুমিষ্ঠ হয়। তিনি আরও জানান একসঙ্গে চার সন্তানের জন্ম আমাদের ক্লিনিকে এটাই প্রথম । এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ভীর জমায়। মা ও নবজাতকরা সুস্থ্য আছেন ।
http://www.jobbdshop.com/
 মিলন মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দুলালীর স্বামী শাহ আলম একজন ভ্যানচালক। তাদের আরও ৩টি সন্তান আছে। তার মধ্যে একটি মেয়ে অষ্টম শ্রেণীতে, আরেকটি ৪র্থ শ্রেণীতে এবং একটি ছেলে ১ম শ্রেণীতে পড়ে। অভাবের সংসারে নতুন করে ৪টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন করা শাহ আলমের পক্ষে কষ্টকর হয়ে যাবে।